
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেনগুলোর ভাড়া, ভ্যাট ও আয়করসহ পাওনা টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন,প্রোপাইটর- মো. হুমায়ুন কবির,৪ নং মিরপুর টাওয়ার, দারুস সালাম রোড
মিরপুর, ঢাকা-১২১৬ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) এর কার্যালয় থেকে প্রেরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন নামক ঐ প্রতিষ্ঠান গত ২২ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে বাংলাদেশ রেলওয়ের সাথে চুক্তিবিদ্ধ হয়ে দুই জোড়া ট্রেন পরিচালনা করে আসছিল।
ট্রেনগুলো হলো: বেতনা কমিউটার (৫৩/৫৪): খুলনা-বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী। মংলা কমিউটার (৯৫/৯৬): খুলনা-মোংলা-খুলনা রুটে চলাচলকারী।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চুক্তির শর্ত অনুযায়ী ওই প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনের নির্ধারিত ভাড়া, ১৫% ভ্যাট এবং ৫% উৎস কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বকেয়া টাকা পরিশোধ না করায় চুক্তির ১১ নং ধারা অনুযায়ী রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, শর্তভঙ্গের কারণে এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশনের সাথে সম্পাদিত চুক্তিটি ২৮ এপ্রিল, ২০২৬ তারিখ হতে বাতিল ঘোষণা করা হয়েছে।
চিঠিটি ইস্যু করেছেন চিফ কমার্শিয়াল ম্যানেজারের পক্ষে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম), মো: আবদুল্লাহ আল মামুন। এই আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সকল বিভাগে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার আইনাল হাসান জানিয়েছেন, যাত্রীসেবা নিশ্চিত করতে এবং রাজস্ব ক্ষতি এড়াতে শীঘ্রই এই রুটগুলোতে ট্রেন পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি উল্লেখ করে বলেন, বেনাপোল-মোংলা এবং মোংলা-বেনাপোল রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ ও ‘মোংলা কমিউটার’ ট্রেন দুটি আগে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হতো।
বেসরকারি কর্তৃপক্ষ সরকারের সাথে চুক্তির শর্তসমূহ যথাযথভাবে পালন না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে এই ট্রেন দুটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ট্রেন দুটির সাপ্তাহিক ছুটির দিন হিসেবে মঙ্গলবার বহাল থাকবে।
এই পরিবর্তনের ফলে ট্রেনগুলোর সেবার মান এবং ব্যবস্থাপনা সরকারি তদারকিতে আসবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীদের এই নতুন সিদ্ধান্তের বিষয়ে অবগত থাকতে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...