
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মধুটিলা ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে ওই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে শেরপুর জেলার গারো পাহাড় এলাকায় শতাধিক বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে আসছে। সরকারিভাবে বন বিভাগের মাধ্যমে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত নিহত ও আহত পরিবারের মাঝে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার মধুটিলা ফরেস্ট রেঞ্জের আওতাধীন ৪৫ জন ও পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া ফরেস্ট রেঞ্জের আওতাধীন ৭ জনসহ মোট ৫২ জন ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানের মাঝে ১৩ লাখ ৯৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খান, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা এসবি তানভীর আহমেদ ইমন, সমশ্চুড়া বিট কর্মকর্তা কাউছার হোসেন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...