
বর্তমান পরিস্থিতিতে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় ও চাল প্রাপ্তির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ভোক্তার অধিকার বিষয়ক লিফলেট বিতরণ ও বাজার মনিটরিং করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জয়পুরহাট জেলা শাখা।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে জেলার কালাই উপজেলার পাঁচশিরা পাইকারী চাউলের আড়ৎ ও খুচরা দোকানসহ বাজারের তেল, মুরগী, মাছ ও মুদি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন ও লিফলেট বিতরণ করেন সংগঠনটির জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার ও নেতৃবৃন্দরা।
এ সময় ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি এবং ভোক্তা অধিকার রক্ষায় মাঠে নেমে ক্রেতাদের সচেতন করার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...