• খুলনা দেশজুড়ে
  • বাগেরহাটে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বাগেরহাটে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ , ১৯ এপ্রিল ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

সাগর তালুকদার রনি, বাগেরহাটঃ বাগেরহাটে স্কাউটসের কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে দিন ব্যাপী কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন বাগেরহাট পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট মোঃ নাজমুল হক।

বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের পরিচালনায় এবং বাগেরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ৬১২ এবং ৬১৩ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সটি অনুষ্ঠিত হয়।

কোর্স লিডার শেখ হায়দার আলী বাবু বলেন,প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য,দক্ষ, আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান,কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডামেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ কোর্সে এএলটি প্রশিক্ষক হিসাবে ছিলেন এ কে এম শফিক,এএলটি মোঃ ফজলুর রহমান রিপন ও কোর্স লিডার ছিলেন মোঃ আসাদুল কবীর এলটি। কোর্সে ৯০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ গ্রহণ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর