
টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক মাটি কাটার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের আরুহা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩)এর ৭(ক)১৫ ধারায় ১টি মামলায় উপজেলার কাশিল দক্ষিণ পাড়া এলাকার হাজী আঃ গফুর জমাদারের ছেলে রাজ আলী জমাদার রাজুকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটায় এক মাটির কাটার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়