
টাঙ্গাইলের বাসাইল বাজারের সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বাসাইল বাজারের আঞ্চলিক সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে অভিযানে নামেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।
এসময় বাসাইল কোটিপতি মার্কেটের সামনে থেকে শুরু করে সাহাপাড়া ব্রিজ পর্যন্ত সড়কের দুপাশের দোকান ঘরগুলো ভেঙে দেওয়া হয়। অভিযানে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম উপস্থিত ছিলেন।
বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, ‘মানুষের হাঁটার জন্য রাস্তার দুপাশে ৭ফিট পরিস্কার রাখা হবে। আমরা খুব দ্রুতই মানুষের চলাচলের জন্য সিসি ঢালাইয়ের ব্যবস্থা করবো।
যাতে ভবিষ্যতে নতুন করে কেউ রাস্তা দখল করে দোকান নির্মাণ করতে না পারে। আজকের পর থেকে কেউ যাতে সড়কের পাশে একটি খুঁটি স্থাপনের সুযোগ না পায়। বিষয়টি নিয়ে মনিটরিং থাকবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...