
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগমকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি খাইরুল ইসলাম তালহা, সদস্য রাশেদা সুলতানা রুবি, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক সাইদুল ইসলাম দিপু, সদস্য জাহাঙ্গীর বিন জাফর, শরিফুজ্জামান প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সদস্য রুবেল মিয়া, মিলন ইসলাম, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য জিয়ারত জুয়েল, আরিফুল ইসলাম, তাহের রাজা খান, শহিদুর রহমান সিদ্দিকী, কামরুল ইসলাম, কামাল খান প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, আকলিমা বেগম ৩৫তম বিসিএস (প্রশাসন)-ক্যাডারে উত্তীর্ণ হন। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা। তিনি সোমবার (২০ জানুয়ারি) বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...