
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গোয়ালনগর এলাকায় অটো রিকশা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে আউলিয়া বাজার ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসেমএর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম মিম। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারি চালিত একটি অটো রিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মিমের কাছে থাকা ব্যাগ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসেম জানান, “আমরা আগে থেকেই মিমকে নজরদারিতে রেখেছিলাম। গোপন সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।”
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ফাঁড়ির কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, মাদক বিরোধী অভিযানে পুলিশের এই ভূমিকা প্রশংসনীয় হলেও গ্রেফতারকৃতদের বিষয়ে তথ্য গোপন না করে গণমাধ্যমকে সহযোগিতা করা দরকার।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...