
বিটিজেকেএস ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে জয় লাভ করেছে বেতছড়ি মারমা পাড়া একাদশ। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় গোলাবাড়ি ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ।
নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত বেলতলী পাড়ার ফুরুংনি সাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বেতছড়ি মারমা পাড়া একাদশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের (বিটিজেকেএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও বিটিজেকেএস খাগড়াছড়ি সদর শাখার সাংগঠনিক সম্পাদক এবং খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি রেভিলিয়াম রোয়াজা।
এসময় ক্রীড়া সংগঠক খোকন বিকাশ ত্রিপুরা, স্থানীয় ওয়ার্ড মেম্বার রাম কুমার ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম (টিএসএফ), বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা, স্থানীয় কার্বারী জ্ঞানেন্দ্র ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, খেলাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানের জন্য এলাকাবাসী, অংশগ্রহণকারী দল ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি সার্বিক তত্ত্বাবধানে ভূমিকা রাখেন বিটিজেকেএস-এর ক্রীড়া সম্পাদক জ্যোতিষ বসু ত্রিপুরা ও টিএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের পেছনে মাইকেল ত্রিপুরা, মানস ত্রিপুরা, উত্তম ত্রিপুরা, প্রজ্জ্বল ময় রোয়াজা, দেবাশীষ দোয়াজা সহ রেফারিবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আয়োজকেরা বলেন, “শান্তিপূর্ণভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...