
ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করার পাশাপাশি ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গ তুলে ধরা হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা।
কূটনৈতিক সূত্র বলছে, রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের তরফে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধান নন, যেকোনো কূটনীতিক অংশ নিতে পারবেন। তবে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে।
সূত্র বলছে, ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে। সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ উঠে আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...