• অপরাধ খুলনা
  • বিপূল পরিমান মাদকদ্রব্য সহ ১জন ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশী গ্রেফতার

বিপূল পরিমান মাদকদ্রব্য সহ ১জন ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশী গ্রেফতার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-৪৯,বিজিবি’র অধীন বিভিন্ন সীমান্ত পয়েন্ট হতে বিপূল পরিমান মাদক দ্রব্য ও অবৈধ ভারতীয় মালামাল সহ এক ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)।

যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)’র যশোর কার্যালয় থেকে জানা গেছে,অদ্য ০৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, WINCEREX COUGH SYRUP, গোলমরিচ, কালোজিরা, ঔষধ এবং শাড়ী* আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬,৬০,২০০/-(ছয় লক্ষ ষাট হাজার দুইশত)* টাকা।

আসামী ভারতীয় নাগরিকের নাম প্রকাশ সিকদার(৩৫), পিতা: পরিমল সিকদার, গ্রাম: চাঁদ পাড়া বাজার, পোস্ট: চাঁদ পাড়া বাজার, থানা: গাইঘাটা, জেলা: উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশী নাগরিকের নাম মোহাম্মদ আব্দুল শহীদ(৪২), পিতা: এবাদুল হক, গ্রাম: অগ্রভূলোট, পোস্ট: গোগা বাজার, থানা: শার্শা, জেলা: যশোর।

আটককৃত আসামীসহ মাদকদ্রব্য শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।