
আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়া:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু পরিচালনায় এক শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শামসুল আরেফিন, আবু আব্দুল্লাহ, সোহেল আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ , সাইফুল ইসলাম ,সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারালো।
শোক সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ এই শোকের মুহূর্তে জাতির প্রতি ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...