
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেগম রোকেয়া দিবস আজ। বেগম রোকেয়া ছিলেন নারীর অধিকার আন্দোলন ও নারী জাগরণের অন্যতম পথিকৃৎ।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৫২ বছর বয়সে ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় তার মৃত্যু হয়। তার জন্ম ও মৃত্যুর দিনটি রোকেয়া দিবস হিসেবে পালন করে থাকে বাংলাদেশ।
পারিবারিক কারণে রোকেয়া ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন। বেগম রোকেয়া বাঙালি মুসলমান সমাজে নারী স্বাধীনতার পক্ষে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর। বাঙালি মুসলিম সমাজে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকার এবং নারী স্বাধীনতার পক্ষে নিজের মতবাদ প্রচার করেন।
সোমবার(৯ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালণ করে যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসন ও ঊপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ
“জয়িতা” সন্মাননা ব্যানারে একটি র্যালি বের করা হয়। র্যালি তে নেতৃত্ব দেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
র্যালি তে অংশ নেন শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার-হাফিজুর রহমান চৌধুরী,আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটি’র শার্শা উপজেলা কর্মকর্তা-নুরজাহান রিনা পারভিন সহ শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা প্রাপ্ত নারী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
র্যালি শেষে পরিষদ কার্যালয় সভাকক্ষে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫(পাঁচ) শ্রেষ্ঠ নারীনেত্রীকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা” সন্মাননা স্মারকপত্র তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...