• জাতীয় লিড নিউজ
  • বেনাপোলে আধুনিক হাসপাতাল ও দেশজুড়ে খাল খননের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

বেনাপোলে আধুনিক হাসপাতাল ও দেশজুড়ে খাল খননের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:-যশোর জেলার শার্শা উপজেলার উলশী ইউনিয়নে ঐতিহাসিক ‘জিয়া খাল’ (উলশী খাল) পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা সাড়ে ১১টায় সড়কপথে ঢাকা থেকে সরাসরি অনুষ্ঠানস্থলে পৌঁছে তিনি এই প্রকল্পের ফলক উন্মোচন করেন এবং নিজ হাতে খাল খনন কাজের সূচনা করেন।

খাল খনন মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ​​১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা কৃষি বিপ্লবের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “দখল ও ভরাটের কারণে আজ এই খালগুলো পানিশূন্য। বিএনপি সরকার এই ৪ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটাতে চায়।

প্রায় ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। বার্ষিক ১৪০০ টন বাড়তি খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। খালের দুপাড়ে ৩০০০ বৃক্ষরোপণ করা হবে। খালকেন্দ্রিক হাঁস পালন ও মৎস্য চাষের মাধ্যমে স্থানীয় নারীদের আয়ের পথ তৈরি হবে। ​প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ৫ বছরে সারাদেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা রয়েছে সরকারের।

​তারেক রহমান দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বেশ কিছু নতুন কর্মসূচির ঘোষণা দেন: ​ফ্যামিলি কার্ড: প্রতিটি গ্রামে যোগ্য পরিবারের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে মাসিক ২,৫০০ টাকা সরাসরি সহায়তা প্রদান করা হবে।

শিক্ষা: মেয়েদের শিক্ষা উচ্চতর ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক করা হবে এবং মেধাবীদের বিশেষ উপবৃত্তি দেওয়া হবে।
​এলপিজি ও কৃষি সহায়তা: মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড এবং কৃষকদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দেন তিনি।

​জাতীয় ঐক্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ​জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী বলেন, “৫ই আগস্ট ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখন সময় দেশ গড়ার।”

তিনি সতর্ক করে বলেন, একটি অশুভ শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে। সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি বলেন, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি দেশ গড়ার কাজে নিয়োজিত হয়, তবে বাংলাদেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। ​অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার সাথে সুর মিলিয়ে স্লোগান ধরেন— “গড়ব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

সবশেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্ন-উত্তরে ​বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। বেনাপোলের জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেন, বেনাপোলে দ্রুত একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি জনসভায় উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনকে অবিলম্বে এলাকাটি পরিদর্শন করে হাসপাতালের কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

​বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় খাল খনন মঞ্চে উপস্থিত ছিলেন নব নির্বাচিত ৮৫,যশোর-১ শার্শা আসনের সাংসদ মাওলানা আজিজুর রহমান, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ফজলে ওয়াহেদ,শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও মফিকুল হাসান তৃপ্তি প্রমূখ। অত্র উপজেলার ১১টি ইউনিয়ন এবং বেনাপোল থেকে আগত বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নারী-পুরুষ খাল খনন স্থানে সমবেত হন।

এ ছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কাজে নিয়োজিত বাহিনী,সেনাবাহিনী,বিজিবি,, জেল-উপজেলা পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব, এপিবিএন, এসপিবিএন,ব্যাটালিয়ান আনসার
সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ’কে দায়িত্ব পালণ করতে দেখা যায়। এ সময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কটি যানজট মুক্ত করতে নাভারণ হাইওয়ে পুলিশদেরকে হিমশিম খেতে হয়।