
মো.সাহিদুল ইসলাম শাহীন:- সারা শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভা এলাকায় খেলাধুলার উদ্দীপনা ছড়িয়ে দিতে এবং যুবসমাজকে মাঠমুখী করার প্রত্যয়ে বেনাপোল ক্রীড়া সংস্থা গ্রহণ করেছে নতুন এক উদ্যোগ। অকালপ্রয়াত জননেতা আলহাজ্ব আলীকদরের স্মৃতি রক্ষার্থে আয়োজিত হতে যাচ্ছে ‘আলহাজ্ব আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকেলে বেনাপোল বল ফিল্ড মাঠে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আকর্ষণীয় ট্রফি দুটির শুভ উন্মোচন করা হয়।
বেনাপোল ক্রীড়া সংস্থার সভাপতি ও শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ট্রফি উন্মোচনকালে জানান, এই টুর্নামেন্টে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ১টি দল সহ মোট ১২টি দল অংশগ্রহণ করবে।
খেলার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন,
*প্রতিটি এলাকায় খেলাধুলার আমেজ পৌঁছে দেওয়া।
*স্থানীয় খেলোয়াড়দের দক্ষতার বিকাশে উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা।
*যুবসমাজকে মাঠের সাথে সম্পৃক্ত করে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনেই টুর্নামেন্টের ফিক্সচার নির্ধারণের জন্য স্বচ্ছ লটারি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে কোন দল কার বিপক্ষে খেলবে তা নির্ধারিত হয়েছে। প্রতিটি দলের ক্যাপ্টেনের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
টুর্নামেন্টটি আগামীকাল শুক্রবার(১৭ এপ্রিল) সকাল ৮:৩০ মিনিটে শুভ উদ্বোধন করা হবে। শুক্র ও শনিবার—এই দুই দিনব্যাপী জমজমাট ক্রিকেট লড়াই উপভোগ করার জন্য শার্শা ও বেনাপোলবাসীকে মাঠে উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানান তিনি।
উন্মোচন অনুষ্ঠানে বেনাপোল ক্রীড়া সংস্থার সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, সহ-সভাপতি মফিজুর রহমান বাবু সহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটি সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
বেনাপোল ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও পর্যায়ক্রমে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...