• অপরাধ খুলনা
  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ জব্দ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ জব্দ

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ , ৪ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা রুই মাছের একটি বড় চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে অভিযান চালিয়ে এ চালানটি আটক করা হয়।

​কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি আমদানিকারক প্রতিষ্ঠান ‘সামুদ্রিক মাছ’ ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের ‘রুই মাছ’ আমদানি করেছে। এই তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে থাকা একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালান। এসময় ট্রাক থেকে ১০টি প্যাকেটে মোট ৬০০ কেজি রুই মাছ উদ্ধার করা হয়।

​তদন্তে দেখা গেছে, এই মাছের চালানের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার সাজ্জাত এন্টারপ্রাইজ। পণ্যটি বন্দর থেকে খালাসের দায়িত্বে ছিল বিতর্কিত সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ। উল্লেখ্য যে, এই চক্রটি এর আগেও গত ১৩ জানুয়ারি মিথ্যা ঘোষণায় ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশ পাচারের চেষ্টার সময় ধরা পড়েছিল।

​বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান: ​”শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সামুদ্রিক মাছের নাম করে রুই মাছ আনা হয়েছিল। আমরা চালানটি জব্দ করেছি এবং মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে আটককৃত মাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে। এই জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

​বেনাপোল বন্দর সংশ্লিষ্টদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টের শুল্ক ফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই প্রায় ১,০১৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। শুল্ক ফাঁকিবাজদের চিহ্নিত করা হলেও বারবার তারা ভিন্ন কৌশলে ব্যবসা পরিচালনা করছে, যা সাধারণ ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর