
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ভারতে গেল ০৬ ট্রাক ১৮টন ইলিশ।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই প্রথম রুপালী ইলিশ পাঠালো ভারতে। অন্যান্য বছরের মতো এবারও ভারতে গেল ইলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রথম চালানে ০৬ ট্রাকে ১৮ টন ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে। দেশের ৪৯টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। ১২ অক্টোবরের আগেই সংশ্লিষ্টদের ইলিশ রপ্তানি শেষ করতে হবে।

প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মূল্যে রপ্তানি হচ্ছে। কাস্টমস সূত্রে জানা গেছে, ইলিশের প্রথম চালানের রপ্তানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ইলিশ ছাড়করণে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল বাংলাদেশ লজিস্টিক।
কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) পক্ষ থেকে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়।
সে দেশের এমন অনুরোধে বিশেষ বিবেচনায় সরকার প্রথমে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। পরে তা কমিয়ে ২ হাজার ৪২০ টন নির্ধারণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...