
মো. সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্যচালান প্রবেশ থেকে শুরু করে খালাস পর্যন্ত কার্যক্রমে বন্দরের দায়িত্ব ও সার্বিক কার্যাবলী সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৪ মে) বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ২য় তলায় অবস্থিত বেনাপোলে স্থলবন্দর কর্তৃপক্ষের ১ নং সম্মেলন কক্ষে এই সাংবাদিক সন্মেলণ অনুষ্ঠিত হয়। এতে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের পরিচালক(ট্রাফিক) মো.শামীম হোসেন,উপ-সচিব সহ বন্দরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ অংশ নেন।
সংবাদ সম্মেলনে ভারত থেকে আমদানিকৃত পণ্যগুলোর বন্দরে প্রবেশ, আনলোড বা খালাসের জন্য বন্দরের সুনির্দিষ্ট দায়িত্ব ও নিয়মাবলী তুলে ধরা হয়।
আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনা, পণ্য খালাসের সময় জটিলতা নিরসন এবং ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর বিষয়ে বন্দর কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
পণ্যের নিরাপত্তা ও দ্রুত খালাস নিশ্চিত করতে বন্দরের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে বন্দর পরিচালক মো.শামীম হোসেন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বন্দরের সেবা আরও উন্নত করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...