
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ও গাড়িচাপায় ৩ কলেজশিক্ষার্থী হত্যা মামলায় গাড়িচালক হারুনুর রশিদ (৫১) ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে (২৭) সোমবার রাতে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
হারুনুর রশিদ শেরপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী সাবেক গাড়িচালক ও ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে। আর আশিক জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জয়নাল আবেদীন তোতার ছেলে।
গাড়িচালক হারুনুর রশিদকে মঙ্গলবার দুপুরে কলেজশিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যার ৩ মামলায় এবং ছাত্রলীগ নেতা আশিককে ওই ৩ কলেজশিক্ষার্থী হত্যা মামলাসহ ৬ মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃত ওই ২ আসামির মামলার নথিগুলো তলবমতে দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানীর তারিখ ধার্য করা হবে।
আদালত সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গাড়িচাপায় কলেজশিক্ষার্থী সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভকে হত্যার ৩ মামলায় পেশায় মেকানিক সেই গাড়িচালক হারুনুর রশিদকে সদর থানার এসআই আনসার আলীর নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিস অঙ্গন থেকে গ্রেফতার করে। হারুন ঘটনার পর বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে কর্মরত ছিলেন।
একইদিন রাতে সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ৩ ছাত্র হত্যাসহ ৬ মামলায় আশিককে সদর থানার এসআই মানিক চন্দ্র দে’র নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে। তাদের উভয়কে ওইসব মামলায় ৫ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...