
গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইদুল ইসলাম বলেছেন, যেকোন জাতির উন্নয়নে ছাত্রসমাজ আলোকবর্তিকা হিসেবে কাজ করে। সন্ধানী ছাত্র কল্যাণ পরিষদের প্রত্যেকটি কাজ খুবই প্রশংসনীয় মনে হয়েছে। তারা সুষ্ঠু সমাজ বিনির্মাণের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
তিনি শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮ ঘটিকায় উপজেলার মানিকগঞ্জ বাজার সংলগ্ন মাঠে সন্ধানী ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত নবগঠিত কমিটির অভিষেক ও ২০২৫ সালের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ তার সৃষ্টিলগ্ন থেকে একটি বৈষম্যহীন ও সর্বোপরি একটি শোষণহীন সমাজ গঠনের প্রত্যয় নিয়ে কাজ করছে। তারা সমাজের মানোন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন তথা আর্থ-মানবতার মানোন্নয়ন নিয়ে কাজ করছে, যেটি অত্যন্ত প্রশংসনীয়।
সাইদুল বলেন, সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ ও প্রশাসন আমরা সবাই একযুগে কাজ করতে চাই। তাদের প্রত্যেকটি ভালো কাজে আমাদের সহযোগিতা থাকবে।
সন্ধানী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিল আহমদের সঞ্চালনায় অভিষেক ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন রুহুল আমিন সাদিক ও শুভেচ্ছা বক্তব্য দেন শাবিপ্রবির শিক্ষার্থী আবুল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল ইসলাম, ইউপি সদস্য মিছবাহ উদ্দিন মিছবাহ, ইউপি সদস্য ফরিদ উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও সিলেট ল কলেজের শিক্ষার্থী আল-আমিন ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ হোসাইন শাকিল প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন