
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদের টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণসহ দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা তাদের দাবির কথা জানিয়ে বলেন, গ্রাহক সেবার মান উন্নয়ন উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য/দ্বৈত নীতির অবসানপূর্বক আরইবি-পবিস একীভুত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার নেয় রিফর্ম করতে হবে।
এছাড়া সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে।
মানববন্ধনে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, নালিতাবাড়ী জোনাল অফিস এর ডিজিএম মোঃ আখতারুজ্জামান, শ্রীবরদী জোনাল অফিসের ডিজিএম মোঃ আবু সাঈদ কারিগরি বিভাগের ডিজিএম খন্দকার তমাল উল আলম, এজিএম মো. মনির হোসেন, এজিএম মো. হাফিজুর রহমান, এজিএম মোঃ মতিউর রহমান, এজিএম হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা শেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...