
বৈসুক উৎসব ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধূলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ভাইবোনছড়া উত্তর উপ-আঞ্চলিক শাখা ও ছোটবাড়ি পাড়া বরক বুথুব ক্লাবের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে প্রথমবারের মতো এলাকায় আগমনে ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আলোচনা সভায় ছোটবাড়ি পাড়ার কার্বারী কিনারাম ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা আঞ্চলিক শাখার সাবেক সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, ছোটবাড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনজিও কর্মী স্বপন ত্রিপুরা। আয়োজক কমিটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন অরুন জ্যোতি ত্রিপুরা। তিনি তার বক্তব্যে এলাকার জন্য একটি কমিউনিটি সেন্টারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসঙ্গে স্কুলের শিক্ষার্থীদের জন্য খেলনা সামগ্রী ও দোলনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, “সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা ইতোমধ্যে অনেক উন্নয়ন করেছি। ভবিষ্যতেও উত্থাপিত আবেদনসমূহ গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। আমরা ত্রিপুরা জাতি পিছিয়ে থাকা নয়, বরং আমাদের পিছিয়ে রাখা হয়েছে। হানাহানি ও প্রতিহিংসা নয়, ন্যায়পরায়ণতা নিয়ে এগিয়ে যেতে হবে।”
আলোচনা সভা শেষে বৈসুক উপলক্ষে আয়োজিত বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
শেষে অতিথি শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...