
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত নুরুল হক মোল্যার ছেলে চান্দু মোল্যা (৩১)।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বোয়ালমারী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। মাদক উদ্ধারের পর তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে চান্দু মোল্যাকে মাদকসহ আটক করে। শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...