
ফরিদপুরের বোয়ালমারীতে বালুমহল ইজারা বাণিজ্যের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে পৌরসভার মা ফার্মেসি মার্কেট এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার লঙ্কারচর বালুমহল ইজারার দরপত্র ঘিরে সমঝোতার ভিত্তিতে গোপনে অর্থ লেনদেন হয়। ইজারার টাকা ভাগাভাগি নিয়ে জটিলতা তৈরি হলে জামায়াতপন্থী কর্মী জুয়েল বিশ্বাস ও অন্য পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। অভিযোগ রয়েছে, টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে জুয়েল একটি দেশীয় অস্ত্রসহ মা ফার্মেসিতে উপস্থিত হন। তার কোমরে অস্ত্র দেখে স্থানীয়রা তা কেড়ে নিতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরবর্তীতে জুয়েলের নেতৃত্বে আঁধারকোঠা গ্রাম থেকে ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মা ফার্মেসিতে হামলা চালায়। এতে কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রবিন মোল্যা ও ফার্মেসির মালিক রিয়াজ মৃধা গুরুতর আহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত ১০টার দিকে কাঠের বাটাম ও ধারালো অস্ত্র হাতে দুর্বৃত্তরা হামলা চালায়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রিয়াজ মৃধাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও রবিন মোল্যা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। জুয়েল বিশ্বাস বলেন, “আমার পাওনা ৪৫ হাজার টাকা চাইতে গেলে উল্টো আমাকে ডেকে নিয়ে হামলা চালানো হয়। পরে আমার গ্রামের লোকজন আমাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।”
অন্যদিকে, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ বলেন, “জুয়েল চাঁদা দাবি করে এবং কোমরে অস্ত্র নিয়ে আমাদের হত্যার উদ্দেশ্যে আসে। অস্ত্র দেখে লোকজন তা কেড়ে নিলে তার দলবল অতর্কিতে ফার্মেসিতে হামলা চালায়।”
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকাল ৪টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...