
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা মধ্যপাড়া—একটি শান্ত গ্রাম, যেখানে বিকেলের নীরবতা হঠাৎ ভেঙে যায় সেনাবাহিনীর গর্জনে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে আটক করে কুখ্যাত মাদক কারবারি সাহিন সেখ (৩০)-কে। সে ওই গ্রামের সাত্তার সেখের ছেলে।
অভিযানের সময় সাহিনের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৭ পিস ইয়াবা বড়ি, নগদ ৩ হাজার টাকা এবং একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। সেনা সদস্যদের উপস্থিতি ও তৎপরতায় এলাকায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহিন স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং একটি সক্রিয় মাদক চক্রের সদস্য। অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা, টাকা ও মোবাইল ফোনের তালিকা প্রস্তুত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।
পরে মামলা নং: ৩৬(১), ১০(ক) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”
সেনাবাহিনী সূত্র জানায়, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি মেনে কাজ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...