
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় আহত জালাল মিয়া (৬৫) নামের সেই বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।
এর আগে (১৪ মার্চ) উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী বাজারে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে একটি আলু বোঝায় ট্রাক বাকি মল্লিক ও জালাল মিয়াকে চাপা দেয়। এসময় বাকি মল্লিক ঘটনা স্থলে মারা যায়। মো. জালাল মিয়া গুরুতর আহত হয়ে ৫ দিন পর মঙ্গলবার (১৮ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, গত শুক্রবার ফজরের নামাজ আদায় করে বাকি মল্লিক ও জালাল মিয়া কানখরদী বাজারে যাওয়ার সময় একটি আলুর ট্রাক তাদের চাপা দেয়। ঘটনা স্থালে বাকি মল্লিক মারা যায়।
মঙ্গলবার রাতে চিকিৎসারত অবস্থায় জালাল মিয়া মারা গিয়েছে। তার লাশ ঢাকা থেকে বাড়িতে আনা হয়। বুধবার সকাল ১০ টায় মৃতের নিজ এলাকায় জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে তার লাশ স্থানীয় কবরে দাফন সম্পন্ন করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...