
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ প্রবাসে বাঙ্গালী সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে তাদের সঙ্গে আমাদের সংস্কৃতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যে ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারে উদযাপিত হলো বাফার আয়োজনে বৈশাখী উৎসবের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানের শোভাযাত্রার সূচনা করেন নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফানন্ডেজ ও নিউইয়র্ক সিটি কাউন্সিলর আমান্ডা ফারিয়াস।
এ উপলক্ষে শোভাযাত্রার শুরুতে স্বাগত বক্তব্যে সিনেটর নাথালিয়া বলেন ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বাফার আজকের চমৎকার বৈশাখী আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত অভিভূত।

তিনি আরো বলেন অতি সম্প্রতি আমরা গভর্নর কোথি হোগলের নির্দেশনায় আলবেনি নিউইয়র্ক স্টেট সিনেটে প্রথম বারের মতো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবের আয়োজন করেছিলাম যা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়।
দিনব্যাপী বৈশাখী উৎসবের মূল আকর্ষণ বৈশাখী শোভাযাত্রাটি বাংলার ডোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে সকল শ্রেণীর মানুষের নাচ গানে মুখরিত হয়ে পার্কচেস্টার এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্ট্রালিন বাংলাবাজার এসে শেষ হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে সিটি কাউন্সিলর আমান্ডা ফারিয়াস বাফার পক্ষ থেকে চারজন মহিয়সি নারীকে পুরস্কার প্রদান করা হয় তারা হলেন তাহমিনা শাহিদ,ক্লারা রোজারিও,দুররে মাগদুম নবনি ও নাসরিন শাহানা।
বৈশাখী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজউদ্দিন আহমেদ সোহাগ,বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমদ,নুরুল ইসলাম মিলন,সাঈদুর রহমান লিংকন,সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি আব্দুর রব,মোশাররফ হোসেন,বিজয় সাহা প্রমুখ।
বর্নাঢ্য এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ শিশু কিশোর সহ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে আয়োজনটি ভিন্ন মাত্রার রুপ পেয়েছিল।এ উপলক্ষে অনুষ্ঠান স্থলে বিভিন্ন স্টল বসে ছিল যা উপস্থিত অতিথি সহ সকলে উপভোগ করেন।
বৈশাখী উৎসবের আয়োজক বাফার কর্নধার ফরিদা ইয়াছমিন বিশাল এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান কে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত