
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ প্রতি বছরের ন্যায় এ বছরেও ব্রঙ্কসে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস ২০২৪ উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান,আলোচনা সভা,শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ্যভোজের আয়োজন।
আগামী ১৬ই ডিসেম্বর সোমবার ব্রঙ্কস স্টালিন বাংলাবাজারের ১৪১০ ইউনিয়নপোর্ট রোড আল আকসা পার্টি হলে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের সমন্বয়ে সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে।সামাদ মিয়া জাকারিয়া আহ্বায়ক,এ ইসলাম মামুন প্রধান সমন্বয়কারী,কাজী রবিউজ্জামান সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠিত হয়েছে।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুলধারার রাজনীতিবিদ ব্রঙ্কস ব্যুরো প্রেসিডেন্ট ভেনেসা এল গিবসন,নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফ্রার্নান্ডেজ,নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেজরিটি লিডার আমান্ডা ফারিয়াস,নিউইয়র্ক স্টেট এসেম্বলী মেম্বার ক্যারেনেস রিয়ার ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড নাইন চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার।
বিজয় দিবস অনুষ্ঠান সফল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা ও ব্রঙ্কসের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে বাংলাদেশীদের অংশগ্রহনের উপস্থিতির জন্য আহ্বান জানানো হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...