
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনের “চ” বগিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ সুপার জান্নাত আফরোজের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শাহলাম মিয়া। এসময় এএসআই কাউসারসহ সফরসঙ্গী ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানকালে ট্রেনের একটি বগিতে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...