
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড প্রচার কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ মে বুধবার ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়া। গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক দাস। এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
একইসঙ্গে সরকারের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক তথ্য জানাতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উন্নয়ন ও অগ্রগতির তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...