
এক সপ্তাহের মধ্য ৭ দফা দাবি পূরণ না হলে ২ ডিসেম্বর থেকে অনিদৃষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সকল যানবাহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ২৪ নভেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা দেন।
একই সাথে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে সকাল ১১ টায় পৌর শহরের কাউতলী এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
কর্মসূচিতে মালিক শ্রমিক পক্ষ অভিযোগ করে বলেন, সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সদস্যরা নানা অযুহাতে যানবাহন থামিয়ে অতিরিক্ত জরিমানা আদায়সহ, মামলা দিয়ে দেয়।
মোটরসাইকেল সিএনজি, অটোরিকশা, পিকআপ, বাসসহ বিভিন্ন গাড়ি অভিযানের নামে হয়রানি করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারের বিরুদ্ধে তারা অভিযোগ তুলে বলেন, তিনি অতিরিক্ত বাড়াবাড়ি করছেন, দ্রুত উনার অপসারণের দাবি জানাচ্ছি।
এছাড়া আটকৃত গাড়ি, মালিকদের জিম্মায় দ্রুত ফিরিয়ে দেওয়া, পরিবহন নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা, শহরে মালবাহী যানবাহনের সময়সূচী পুনঃনির্ধারণ করা, আনন্দবাজারের বাঁশবাজার এলাকায় ট্রাক লোড, আনলোডের ব্যবস্থা করা, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করে, সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের সরকারী ভাতা নিশ্চিত করনের দাবী করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...