
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা।এছাড়াও সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সামগ্রিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং চলমান বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভাপতি আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমন, গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার এবং সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা