ব্রাহ্মণবাড়িয়া মসজিদের নামে পুকুর ভরাট দুই গ্রুপে উত্তেজনা

প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ , ২৩ এপ্রিল ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামে একটি পুকুর ভরাট করে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীরা জানান, একশ গজের মধ্যেই একটি মসজিদ থাকা সত্ত্বেও জমির শ্রেণি পরিবর্তন করে একটি মহল বিশেষ উদ্দেশ্যে শত বছরের পুরোনো পুকুরটি ভরাট করে সেখানে নতুন মসজিদ নির্মাণ করছে।

এতে গ্রামবাসী বাধা প্রদান করে। তারা আশঙ্কা করছেন, এই ঘটনায় উরস প্রণেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে মসজিদের কাজে বাধা দেওয়া হচ্ছে—এমন অপপ্রচার চালানো হচ্ছে।

জানা যায়, উক্ত এলাকার অবসরপ্রাপ্ত সেনা অফিসার মোখলছুর রহমান তার নিজস্ব জমিতে মসজিদ নির্মাণের জন্য ২০২১ সালে বাংলাদেশ জমিয়তে আহলে হাদীসের তত্ত্বাবধানে এবং ব্রাহ্মণবাড়িয়া কোরআন-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে ৬ শতক জমি রেজিস্ট্রিকৃত ওয়াকফ করে দেন।

সম্প্রতি ১৪৮ দাগভুক্ত একটি পুকুর ভরাট করে ‘আল বায়তুল মামুর সালাফি জামে মসজিদ’ নামে পাঁচতলা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণকাজ শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণাধীন কাজের সামগ্রী থাকা একটি ঘরে হামলা চালায়। উরস প্রণেতারা মনে করছেন, সম্প্রদায়িক অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে একটি মহল মসজিদ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এলাকাবাসী এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর