ভারতের দালালী ও ভারতের পণ্য সামগ্রী বর্জনের ডাক ডাঃ ছালেক চৌধুরীর

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ , ১২ জানুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

নাহিদ হাসান নওগাঁঃ পৌষের কনকনে শীতে কাঁপছে উত্তরের জেলা নওগাঁর। জেলার সীমান্তের কোলঘেষা উপজেলা নিয়ামতপুরেও বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এমন পরিস্তিতিতে শীতার্তদের মাঝে কম্বল ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ ১ আসনের বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

রবিবার (১২ জানুয়ারী ) উপজেলার চন্দননগর ইউনিয়নের গাংগইল-মহাভার দাখিল মাদ্রাসা মাঠে অসহায় দূরস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুমনের সঞ্চালনায় কম্বল ও তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু সাঈদ মহুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক মনজুর রহমান, যুগ্ন আহবায়ক শহ নেওয়াজ চৌধুরী সবুজ, আরিফুল ইসলাম, বিআরডবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর মান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর সাত্তার, সেকেন্দার আলী, ১নং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী (বাদশা)।

আলোচনা শেষে প্রায় চন্দননগর ইউনিয়নের ৬শ অসহায় ও শ্রমজীবী মহিলা-পুরুষের হাতে (শীতবস্ত্র)কম্বল তুলেদেন অনুষ্ঠানে প্রধান অতিথি।

আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী সবাইকে ভারতের পণ্য সামগ্রী বর্জন করার জন্য আহ্বান জানিয়ে বলেন ভারতের দালালী করবেন না, ভারতের জিনিস কিনবেন না। পরিশেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক জিয়ার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর