
ভিয়েতনামের দর্শনীয় পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আটজন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে বৈরী আবহাওযায় বজ্রসহ বৃষ্টির মধ্যে তীব্র বাতাসে নৌকাটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। ভিয়েতনামের সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
ভিএনএক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নৌকাটি ৫৩ জন আরোহী নিয়ে ডুবে যায়। এর মধ্যে ৪৮ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। তারা সবাই ভিয়েতনামী। ১১ জনকে জীবিত ও ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো আটজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারকাজ চলছে।
খবরে আরও বলা হয়, বেঁচে ১১ ব্যক্তির মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে। উল্টে যাওয়া নৌকার ভেতরে চার ঘণ্টা আটকা থাকার পর তাকে উদ্ধার করা হয়েছে। যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে ঘুরতে আসা পরিবার, যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল।
সূত্র: ভিএনএক্সপ্রেস, ইউএনবি
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...