ভূমিসেবায় দুর্ভোগ কমাতে তজুমদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ , ২০ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থা, সুরক্ষিত ভূমি—সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “ভূমিসেবা মেলা ২০২৬”।

গতকাল মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহীম আসাদ, তজুমদ্দিন থানার তদন্ত কর্মকর্তা সুশান্ত রায়, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক এম এ হালিম ও সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে জনগণ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। এতে হয়রানি কমছে, সময় ও খরচ সাশ্রয় হচ্ছে এবং সেবার মান বৃদ্ধি পাচ্ছে। ভূমি সংক্রান্ত সকল কার্যক্রমকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য নিয়ে আগত সেবাগ্রহীতাদের মাঝে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর