
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোগিতা পেলে সাপাহারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন এর নেতৃত্বে সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, দপ্তর সম্পাদক তোফায়েল আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউএনও রোমানা রিয়াজ আরও বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রশাসনকে সঠিক দিকনির্দেশনা দেয়। তাই প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে সাপাহারকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সহজ হবে।”
সভা শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...