
মোঃ মিজান, লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামে লোহাগাড়া মাদকাসক্ত ছেলের ভয়ে অতিষ্ঠ হয়ে ৪লিটার দেশীয়চোলাই মদসহ পুলিশের হাতে তুলে দিলেন বাবা।
ছেলের বাবা হাজ্বী শফিক আহম্মদ জানায়, দীর্ঘ সময় ধরে ছেলে মদ পান করে আসছিলো৷ এ বিষয়ে তাকে বারবার সামাজিক ভাবে একটা বিচার হলেও কিছুদিন যেতে না যেতে মদপান আবারো শুরু করে। মদ খেয়ে পরিবারের সদস্যদের উপর শারীরিকভাবে নির্যাতন করতো মাদকাসক্ত রুবেল।
শুক্রবার(২২আগস্ট) বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ০১ওয়ার্ডের মোছনারহাট নিজ বাড়ি থেকে মোঃ রুবেল (৩৮) কে ৪লিটার দেশীয়মদসহ প্রশাসন নিজ বাবার সহযোগিতায় আটক করে ।
আজ (শুক্রবার)দুপুর সময়েও মদপান করে পরিবারের সাথে ঝগড়া শুরু করে৷ পাশাপাশি সমাজের লোকদের নামেও অভদ্র ভাষায় গালিগালাজ করেন । পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে ইউপি সদস্য আবু বক্করকে খবর দেন। তার পরামর্শেই ঘটনাটি পুলিশকে জানানো হয়।
রুবেলের মা জয়নাব বেগম বলেন, ‘আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ছেলে-মেয়েরা খুন করলেও মা-বাবা তাদের পক্ষ নেন কিন্তু এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে।
ইউপি সদস্য আবু বক্কর বলেন, এই ছেলেকে একাধিকবার সামাজিকভাবে বিচার করা হয়েছে। বাহির থেকে এলাকায় লোক নিয়ে আসে অবৈধ ব্যবসা করার জন্য৷ মাদকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ এফ এম জিয়াউল হুদা জানান,অভিযুক্ত হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...