
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে পৌরসভার প্রাণকেন্দ্রে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ ঘটিকার সময় মধুখালী বাজার স্বর্ণ মার্কেটের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল, এছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বিশিষ্ট ব্যবসায়ী ও ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল।
এছাড়া বাজার ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, আবু সাইদ মিয়া, মনোজ সাহা, কনক হাসান মাসুদ, কামরুজ্জামান মিন্টু, সাদ্দাম আরিফিন, রেদওয়ান আবেদিন, নাহিদ হাসান সোহেল, রবিউল ইসলাম লটাই সহ অন্যান্যরা।
গুরুত্বপূর্ণ এই মিটিং এ পূর্বের আয় ব্যায়ের হিসাব পেশ করা হয়, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন আবুলকে আহ্বায়ক করে সাত সদস্যর একটি কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।
এবং এই কমিটি আগামী তিন মাসের মধ্যে বাজার ব্যবসায়ীদের নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার ঘোষণা দেয়। ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বাজারের বিভিন্ন সমস্যা ও চাওয়া পাওয়া তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...