
কুয়েতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত তুবা নুর সোনমেজ কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত, আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর প্রভাব এবং বৈশ্বিক পরিমণ্ডলে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন।
স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) কুয়েতের বাংলাদেশ দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত সোনমেজ বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত, আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর প্রভাব এবং বৈশ্বিক পরিমণ্ডলে সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কেও মতবিনিময় করেন।
রাষ্ট্রদূতদ্বয় উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বব্যাপী চলমান সংঘাতের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক