
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে আয়োজন করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) জেদ্দার উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
পরদিন ৭ মার্চ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান সবসময় ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশে ক্ষমতায় যারাই থাকুক ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে থাকে। অন্তর্বর্তী সরকারও ফিলিস্তিনকে অব্যাহত সমর্থন দিচ্ছে। বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের পক্ষে কিছু প্রস্তাব পেশ করার কথা রয়েছে।
ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...