
মোঃ আবু হানিফ, শেরপুর: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি গুপ্ত সংগঠন কর্তৃক পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে শেরপুর শহরের থানামোড় থেকে বের হয়ে এই বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকি বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল, শেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ, সদস্য সচিব সুমন মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক ছাত্রদল নেতাকর্মী।
বিক্ষোভোত্তর সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, “এই দেশ আমাদের, এ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের অহংকার। কোনো গোপন সংগঠন কিংবা অশুভ চক্র যদি শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা তা মেনে নেব না।”
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল বলেন, “গুপ্ত সংগঠনগুলোর পেছনে যে অশুভ রাজনৈতিক শক্তি কাজ করছে, তা আজ জনগণের কাছে পরিষ্কার। তারা ছাত্রসমাজকে ভুল পথে চালিত করে দেশের উন্নয়নকে ব্যাহত করতে চায়। ছাত্রদল এসব ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে সক্রিয় থাকবে।”
পৌর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ বলেন, “ছাত্রদল কোনো ধরনের সহিংসতা বা চক্রান্তের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দেশ ও ছাত্রসমাজের স্বার্থেই আমরা মাঠে নেমেছি।”
শেরপুর জেলা ছাত্রদলের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এই অপশক্তিগুলোকে এখনই প্রতিহত করা না হয়, তাহলে শিক্ষাঙ্গন রণক্ষেত্রে পরিণত হবে। সেই দায় সরকারকেই নিতে হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...