
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পযার্লোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ মার্চ ২০২৬ (রবিবার) সকাল ১১:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ মার্চ/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং ফেব্রুয়ারি/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন- সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহের মোঃ মিজানুর রহমান শ্রেষ্ঠ সার্কেল অফিসার, ধোবাউড়া থানার অফিস ইনচার্জ মো: শফিকুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহের এসআই(নিরস্ত্র) মহসিন মোস্তফা শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহের এএসআই (নিরস্ত্র) সুকান্ত দেবনাথ শ্রেষ্ঠ এএসআই,ফুলপুর থানা, ময়মনসিংহের এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল কাদের শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার, ত্রিশাল ট্রাফিকের টিএসআই/০৯ মোঃ আঃ রহিম সরকার সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার এবং কল্যাণ সভায় পিআরএল গমনকারী ০২ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার ।
উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ফোর্সের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকেকল্যাণ সভা শেষে দুপুর ১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...