
আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালক সুমিত দাস (২৯) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দাগনভূঞা থানাধীন ৬ নম্বর ইউনিয়নের দক্ষিণ করিমপুর এলাকার মুহুরী বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি নিচু জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সুমিত দাস ফাজিলের ঘাট জেলে বাড়ি এলাকার বাসিন্দা। তিনি রামানন্দপুর (ফাজিলের ঘাট জেলে বাড়ি), ০৩ নম্বর ওয়ার্ড, ০৭ নম্বর মাতুভূঞা ইউনিয়নের বাসিন্দা কার্তিক দাস ও রিনা রানী দাসের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়,গত ১১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সুমিত দাস। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ না পাওয়ায় আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে মঙ্গলবার রাত ২টার দিকে দক্ষিণ করিমপুর এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশের মাথা, মুখ ও বুকে ধারালো দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...