
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
গতকাল রোববার (২৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়মনি মধ্যপাড়া জামে মসজিদে সম্প্রতি একাধিকবার চুরির ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ছিলেন এলাকাবাসী। রোববার রাতে আবারও চুরি করতে এলে রানা মিয়াকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা।
পরে মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকিং করা হলে উত্তেজিত জনতা ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রানা মিয়ার বিরুদ্ধে ছিনতাই ও চুরিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...