
খাগড়াছড়ির মহালছড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার ক্যায়াংঘাট করল্যাছড়ি মুখ জুনিয়র হাই স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করে আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্ম। তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুনীল জীবন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন করল্যাছড়ি মুখ জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কেতু চাকমা।

এছাড়া তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট কাপেরী চাকমা, মহালছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহালছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের সদস্য মো. কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৃণমূল উন্নয়ন সংস্থা—আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানস্থলে ‘আমার ভোট, আমার অধিকার’, ‘ভোটের অধিকার সবার সমান’ ও ‘যোগ্য প্রার্থীকেই দেবো ভোট’—এমন সচেতনতামূলক বার্তা সংবলিত পোস্টার প্রদর্শন করা হয়।
আলোচনা সভার আগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইয়ুথ গ্রুপের সদস্যরা ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব বিষয়ক একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠান শেষে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে মক ভোটিং কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি উপজেলায় ‘আস্থা’ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...