
শাহরিয়ার মিল্টন ,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে জেলের মাছ ধরার ফাঁদ চাঁইয়ে ধরা পড়ল একটি অজগর সাপ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামের একটি নিচু ধানক্ষেতে অজগর সাপটি ধরা পড়ে।
এদিকে, সাপটি অজগর সাপ হলেও প্রথমে এটিকে দেখে স্থানীয় লোকজনের মাঝে রাসেল ভাইপার সাপ মনে করে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, উপজেলার নয়াবিল বাদলাকুড়া গ্রামে আরিফুল ইসলাম নামে এক যুবক মাছ ধরার জন্য বাড়ির পাশের নিচু ফসলি জমিতে মাছ ধরার একটি ফাঁদ (চাঁই) পেতে রাখেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে চাঁই তুলে দেখতে পান এর ভিতরে একটি বিষধর সাপ রয়েছে।
পরে সাপসহ চাঁই বাড়িতে নিয়ে আসলে এলাকাবাসি সাপটি দেখার জন্য ভীড় জমায়। অনেকে এটিকে বিষধর রাসেল ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়ে।
এসময় স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে তাদের সদস্যরা এসে সাপটি অজগর সাপ বলে শনাক্ত করলে স্থানীয়দের আতঙ্ক কেটে যায়। পরে সাপটিকে উদ্ধার করে মধুটিলা ফরেষ্ট রেঞ্জের কর্মকর্তারা গারো পাহাড়েরর বনে অবমুক্ত করেন।
এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেষ্টরেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমরা যে সাপটি উদ্ধার করেছি সেটি রাসেল ভাইপার নয়। এটি মূলত ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে সম্প্রতি ঢলের পানির সাথে ভেসে আসা একটি অজগর সাপ।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অজগরটি স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উপস্থিতিতে গারো পাহাড়ের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...