
মোঃ জসীম মিয়া,মাদারীপুরঃ মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুমে এর নেতৃত্বে জেলা পুলিশ। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম জানায়, একটি ভ্যানগাড়িতে বিশেষভাবে মোড়ানো বেশ কয়েকটি বস্তায় নিষিদ্ধ পলিথিন পরিবহন করা হচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে নিষিদ্ধ পলিথিনের বস্তাগুলো জব্দ করা হয় এবং অবৈধ পলিথিন বহনকারী ভ্যানচালকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি বলেন, আমি ভ্যান চালক এই পলিথিনের মালিক আজিজুল, মাদারীপুর পুরান বাজারে আজিজুলের গোডাউন আছে।
জব্দ করা পলিথিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম।
তিনি আরো বলেন,পরিবেশদূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...