মানবিকতা, সততা ও দায়িত্বশীলতায় অনন্য – এএসআই শফিকুল ইসলাম

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ , ৬ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সুকুমার ঋষি পোরশা,নওগাঁঃ নওগাঁ জেলার পোরশা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম তাঁর পেশাগত দক্ষতা, সততা, মানবিক আচরণ ও দায়িত্বশীলতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা এলাকাবাসীর কাছে প্রশংসিত।

দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে পুলিশি সেবাকে আরও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের কাছে তাঁকে একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে।

স্থানীয়দের মতে, যেকোনো সমস্যায় এএসআই শফিকুল ইসলাম আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁর পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা এবং সেবামূলক মনোভাব পোরশা থানার ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা করেছেন এলাকাবাসী।