
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জ দৌলতপুরের ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম মুনজেল প্রবাসীর স্ত্রীসহ হাতেনাতে এলাকাবাসী আটক করেছে।
শনিবার (১২ ই জুলাই ২০২৫ ইং)দুপুর আটককৃত ঐ বাড়িতে সামাজিক ভাবে মিমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি
এবং প্রশাসনের পুলিশ সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কের অভিযোগে হাতেনাতে আটক হয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)। স্থানীয়রা তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে সামাজিকভাবে বিচার বসিয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে।
প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা পরে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মুনজেল। অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে।
মুনজেল ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক
সে পার্শ্ববর্তী গালা গ্রামের বাসিন্দা। সে চর দেশগ্রামের সৌদী প্রবাসীর স্ত্রীর, ঘরে ঢুকে অসমাজিক কাজে থাকার সময় গ্রামবাসী হাতেনাতে ধরে দুজন কে বেধে রাখে।
স্থানীয়রা জানায়, চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় দীর্ঘদিনের চাঞ্চল্য ছিল। এরই ধারাবাহিকতায় গত রাতেও ওই ব্যক্তি প্রবাসীর স্ত্রীর ঘরে ঢোকার পর এলাকার লোকজন তাকে হাতে-নাতে আটক করে।
এদিকে,খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরকীয়ার সম্পর্কে দুইজনই বিয়েতে সম্মত হয়েছেন। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে দলীয়ভাবেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...